দৌলতখানে ট্রলারের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে জেলের মৃত্যু
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় ট্রলার ইঞ্জিনে চাদর পেঁচিয়ে ছোটন মাঝি (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত কাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছোটন উপজেলার ভবানীপুর দক্ষিণ কালিয়া গ্রামের আবু মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে…