Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইপিএল খেলতে পারবেন নারাইন

স্পোর্টস ডেস্ক:
ত্র“টিযুক্ত বোলিং অ্যাকশন। যার কারণে আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে নতুন পরীক্ষায় উত্তীর্ণ তিনি। কলকাতা নাইটরাইডার্স ভক্তদের জন্য সুখবর, আসন্ন আইপিএলে খেলতে পারবেন সুনীল নারাইন। ক্যারিবীয়ন এই তারকা স্পিনারের বোলিং নিয়ে আর কোনো আপত্তি নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। নতুন করে পরীক্ষা নেওয়ার পর নারাইনের বোলিং অ্যাকশন ত্র“টিমুক্ত বলে রায় দিয়েছে বিসিসিআই। ভারতীয় মিডিয়াগুলোর দেওয়া সংবাদানুযায়ী, গত বৃহস্পতিবার সাবেক ভারতীয় পেসার জাগাভালো শ্রীনাথের উপস্থিতিতে শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নারাইনের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার সামগ্রিক রিপোর্ট বিশ্লেষণ করে রবিবার বিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারাইনের বোলিং অ্যাকশনকে ত্র“টিমুক্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ক্রিকেটের আসর চলাকালে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। এরপর চলতি বছর মার্চে আইসিসির পরীক্ষায় তার অ্যাকশন ত্র“টিমুক্ত বলে প্রমাণিত হয়েছে। তারপরও পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা না দিলে নারাইনকে আইপিএলের অষ্টম আসরে খেলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিল বিসিসিআই। এর প্রতিবাদ করে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বলেছিল যে নারাইনকে খেলতে না দিলে তারাও আসর বর্জন করবে। তবে এবার নারাইন পরীক্ষা দিয়েই মাঠে নামতে পারছেন। আগামী ৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের অষ্টম আসর।

Leave A Reply

Your email address will not be published.