Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাঁচা মরিচের কতগুণ!

বিনোদন ডেস্ক: রং, আকার, আকৃতি ও ঝালের মাত্রা ভেদে বিশ্বে প্রায় ২০ থেকে ২৭টি জাতের মরিচ আছে। বাংলাদেশসহ এশিয়ার দক্ষিণাঞ্চলীয় দেশগুলিতে মরিচ ছাড়া তরকারির কথা চিন্তাই করা যায় না।

শুধু তরকারির স্বাদ বাড়াতে নয় আরও বহু উপায়ে কাঁচা মরিচ ব্যবহৃত হয়।
কাঁচা মরিচে ভিটামিন এ, সি, বি-৬, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট আছে। কাঁচা মরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে। তাই চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে মোটা হওয়ার কোনা ভয় থাকে না।

ত্বক ও চুল ভালো রাখতে কাঁচা মরিচে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট দারুণ উপকারি। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়। হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। কাঁচা মরিচ ক্যালোরি পোড়াতে সহায়তা করে। নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

কাঁচা মরিচে আছে ভিটামিন এ যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যাও কমে যায়। কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে। কাটা-ছেঁড়া, ঘা শুকানোর জন্য কাঁচা মরিচ খুবই উপকারী। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.