Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ার শহিদবাগে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিপূর্ণ সমাজ গঠনে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬আগষ্ট) সন্ধায় হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার আয়োজনে উপজেলার শহিদবাগ ইউনিয়নের বল্লভবিষু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও হেযবুত তওহীদ সদস্য তৌফিকুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও শহিদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান।
রোহিঙ্গা নির্যাতনসহ সমস্ত মুসলিম বিশ্বে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
এসময় উপস্থিত ছিলেন, শহিদবাগ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী, জেটিভি নিউজ ও দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জেটিভি নিউজের সাংবাদিক নিতাই রায়, বাংলাদেশেরপত্রের সাংবাদিন মিজানুর রহমান মিজান, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম উকিল, সম্পাদক নুর মোহাম্মাদ, বালাপাড়া ইউনিয়ন আ’লীগ ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মন্তাজ আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হেযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতা মুলক নিঃস্বার্থ কার্যক্রমের সাফলতা কামনা করেন এবং এই কার্যক্রম আরো ব্যাপকভাবে উপজেলার সর্বস্তরে করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভার শুরুতে রাজধানী ঢাকায় হেযবুত তওহীদের মাননীয় এমামের প্রদত্ত জঙ্গিবাদ বিরোধী জনসভার একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে উপজেলার শত শত প্রতিবাদী জনতার সম্মুখে প্রদর্শণ করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.