Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাজী আরেফসহ ৫ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মণ্ডল। কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ ফেব্র“য়ারি দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করবে।

Leave A Reply

Your email address will not be published.