Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লার মনোহরগঞ্জে যুবলীগকর্মী খুন

khun picকুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে দুর্বৃত্তের হামলায় এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের বাউপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম (২৮) উপজেলার বাউপুর গ্রামের মেহের বক্সের ছেলে। লক্ষ্মণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, লক্ষ্মণপুর বাজার থেকে রাত ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন যুবলীগ কর্মী শাহ আলম ও তার প্রতিবেশী তানভীর। পথে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে তাদের আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে শাহ আলমের মৃত্যু হয়। শাহজাহানের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই হামলায় জড়িত। মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, “দুবৃর্ত্তদের হামলায় এক যুবলীগ কর্মী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাউপুর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।”

Leave A Reply

Your email address will not be published.