Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে জামায়াতের সেক্রেটারী সহ আটক-২

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রায়পুর ইউনিয়নের কাচনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহিরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের নবীর উদ্দীনের ছেলে জামায়াত কর্মী মনসুর আলম (৩৬)।
পুলিশ জানায়, নাশকতার আশঙ্কায় রোববার ভোরে রায়পুর ইউনিয়নের অভিযান চালানো হয়। এসময় জামায়াতের সেক্রেটারী সহ দুইজনকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.