Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ৩০

road-accident258

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয়মাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।  এসময় নারী শিশুসহ আহত হয়েছেন বাসটির অন্তত ৩০ যাত্রী।   বৃহস্পতিবার ভোররাত তিনটায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশরপুর গ্রামের আলম মন্ডল (৫৫), ও একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আক্কেলপুরের নূরে আলম সিদ্দিক (৫৫) ও বাসের চালক পারভেজ (৩৪)।

আলম মন্ডল স্থানীয় জাকের পার্টির সভাপতি ছিলেন। এদের সকলের বাড়ী জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায়। আহত ও নিহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালান।

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকা থেকে যাত্রীবাহী বাসটিতে (ঢাকা চ-৩৬৯৮) করে ভক্তরা ফরিদপুর জেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে রওয়ানা হন। ভোররাত তিনটার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের মিরপুর থানাধীন নয়মাইল কাচারী এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত হন।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আব্দুর রশিদ, নাছিমা, আবু বক্কর, ছানোয়ার, বেনু, কালাম, হামিদ, হেলাল, পারুল, শহিদুল, জাভেদ, আছমা, জোসনা, আব্দুল মজিদ, আব্দুস ছাত্তার ও আব্দুল হামিদসহ আহত ৩০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.