Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পিছানোর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
পাঠ্যসূচি শেষ না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণার প্রতিবাদে এবং পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা।
গত কাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ অনার্স চতুর্থ বর্ষের পাঠ্যসূচি শেষ না করেই কর্তৃপক্ষ আগামী ২৫ জুন পরীক্ষার তারিখ ঘোষণা করে । এ অবস্থায় পাঠ্যসূচি শেষ না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ এবং ফলাফল নিয়ে দুঃচিন্তায় পড়েন তারা। অবিলম্বে পাঠ্যসূচি শেষ করে পরীক্ষা পিছানোর দাবি জানান শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.