Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২জন মাদক ব্যবসায়ীসহ ৪৪ কেজি গাঁজা আটক করেছে। পুলিশের ডিএসবি শাখার অফিসার ইনচার্জ সোহরাব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল কাঁঠালবাড়ী এলাকার ধরলা নদীর বাংটুর ঘাটে অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঐ ঘাটের আমেরতল নামক স্থানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকার মহিদুল ইসলাম ও লালমনিরহাট জেলার তিস্তা এলাকার শাহিনুর রহমান টিটুকে তল্লাশি করে উপরোক্ত গাঁজা উদ্ধার করে। তারা অবৈধ পথে ভারত থেকে গাঁজা এনে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.