Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

গঙ্গাচড়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিশাত (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত কাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের চেংমারী মান্দ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় একটি অটোরিকশা ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র নিশাত উপজেলা সদরের চেংমারী মান্দ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং পশ্চিম মান্দ্রাইন গ্রামের বাবলুর ও নুরজাহানের একমাত্র পুত্র। প্রত্যক্ষদর্শী জানায়, স্কুলে যাওয়ার সময় চেংমারীর হাটে একটি দ্রুতগামী অটোরিকশা নিশাতকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.