Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেশনজট নিরসনসহ শিক্ষার সার্বিক উন্নয়নের দাবিতে বেড়া কলেজে মানববন্ধন

বেড়া প্রতিনিধি, পাবনা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহ সেশনজট নিরসনসহ শিক্ষার সার্বিক উন্নয়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে একযোগে মানববন্ধনের কর্মসূচির অংশ হিসেবে বেড়া কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শনিবার সকাল ১১টায় বেড়া কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীগণ প্রতিষ্ঠানের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
“শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ করতে চাই, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” এসব শ্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সিএন্ডবি থেকে বেড়া বাজার রাস্তায় বেড়া কলেজের সামনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সাইদ, মানববন্ধন পরিচালনা কমিটির আহ্বায়ক মোকলেছুর রহমান, মো. সোবাহান সরকার, অধ্যাপক আব্দুল হামিদ, আব্দুল কাদের, ফাল্গুনী ছাত্তার, মোছা. নাজমা আক্তার, জিয়াউল হক, মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, সেলিম রেজাউল, রুবিনা ইয়াসমিন, সালমা খাতুন, ফাতেমা জাফর ও প্রভাষক মো. আজমত আলী ফজর প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.