Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোবিন্দগঞ্জে অটোরিকশা চাপায় নিহত ১

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আয়নাল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট রোডের হোসেনপুর তেঁতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আয়নাল গাইবান্ধা-বালাসীঘাট পাকাসড়কের উপর দিয়ে হেঁটে একাডেমী বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ হোসেনপুর তেঁতুলতলা এলাকায় পৌঁছলে গাইবান্ধা থেকে বালাসীঘাট অভিমুখে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে আয়নাল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, কোনো অভিযোগ না পাওয়ায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.