Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীন থেকে এলো সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা

নিউজ ডেস্ক:
চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ১৭ লাখ ডোজ টিকা চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকা রিসিভ করতে ইতোমধ্যে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে।

এরআগে বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ফ্লাইটটি ১৭ লাখ টিকা নিয়ে রওয়ানা দেয়।

চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে। তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা এলো চীন থেকে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

Leave A Reply

Your email address will not be published.