Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বন্যার কারণে রেলপথের একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তর ও দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রবিবার ঢাকা থেকে উত্তর ও দক্ষিণের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এই কথা জানান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভায় পৌলী রেল সেতুর দক্ষিণ অংশের ২০ ফুটের মতো জায়গায় মাটি সরে গেছে বন্যার কারণে। এখন রেল যোগাযোগে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

যত দ্রুত সম্ভব লাইন মেরামত শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান।

Leave A Reply

Your email address will not be published.