Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে পেট্রোলবোমায় ট্রাক হেলপার দগ্ধ

images (1)দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পেট্রোলবোমায় এক ট্রাক চালকের সহকারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কের রানীরবন্ধর বাজার এলাকার গ্রামীণ ব্যাংক অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে,  ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৪৮৩২৪) পেট্রোলবোমা ছুড়ে মারলে দগ্ধ হন হেলপার স্বপন কুমার রায়। এসময় আহত হন ট্রাকচালক জমির উদ্দিন। স্বপন কুমারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) বলেন, সৈয়দপুর থেকে বীরগঞ্জের দিকে যাওয়ার পথে ট্রাকটিতে হামলা চালায় দুর্বৃত্তরা। আহতদের হাসপতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.