Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে হত্যার পর লাশে আগুন

downloadদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মোখলেছুর রহমান ধোলা (৩০) নামে এক পান দোকানদারকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার রামনগরের দুলু মিয়ার ছেলে ধোলা। রামনগর বাজারে তার পান-সিগারেটের দোকান রয়েছে। শহরের রামনগরে ফুটবল খেলার মাঠসংলগ্ন জঙ্গল থেকে শনিবার বেলা ১১টায় দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ জানান, সকালে রামনগরে ফুটবল খেলার মাঠসংলগ্ন জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং শরীর দাহ্যপদার্থ দিয়ে পোড়ানো।

নিহতের বড় ভাই মোকসেদ আলী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় ভাত খেয়ে দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয় মোখলেছুর রহমান। এর পর সে আর বাড়ি ফেরেনি। সারারাত খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে প্রাচীরঘেরা একটি মাঠে আগুনে পোড়া নাড়ি-ভুঁড়ি বের হওয়া লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। তারা গিয়ে লাশটি শনাক্ত করেন।

তিনি জানান, তার ছোট ভাইয়ের দোকানে এসে কতগুলো বখাটে যুবক দীর্ঘদিন চাঁদা চেয়ে আসছিল। তারা মাঝেমধ্যে জিনিসপত্র কিনে টাকা না দিয়েই চলে যেত। এ ছাড়া তাদের বাড়ির জমি নিয়ে নিকটতম আত্মীয়দের সঙ্গে বিবাদ রয়েছে। সম্প্রতি বাড়ির প্রাচীর তৈরির সময় আত্মীয়দের সঙ্গে বিবাদও হয়। এ দুই কারণের যে কোনো একটির জন্য তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোখলেছুরকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা কিছু তথ্য নিয়ে তদন্তে নেমেছি। খুব অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটিত হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.