নওগাঁর হাপানিয়া সীমান্তে ভারতীয় পুলিশের হাতে ২০ বাংলাদেশি শ্রমিক আটক
নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় পুলিশ। রোবাবর (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের মাইটা কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা করা হয়। তবে এখনো তাদের নামপরিচয় জানা যায়নি।
১৪ বিজিবি হাপানিয়া ক্যাস্পের কমান্ডার মোফাজ্জল হোসেন জানান, বিকেলে একদল শ্রমিক অবৈধভাবে ভারত প্রবেশ করে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল। এসময় ভারতের বামনগোলা থানা পুলিশ মাইটা কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করে। এরা সবাই কাঠ মিস্ত্রি ও রাজ মিস্ত্রি।
এ বিষয়ে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর জলিল জানান, আটক শ্রমিকরা সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এরা প্রায়ই ভারতের চেন্নাইয়ে কাজের জন্য যাওয়া-আসা করে।