Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় আমের মুকুল ঝরে যাওয়ায় বিপাকে আম চাষীরা

IMG_20160303_175758 (1)

ইমরান হোসেন, নওগাঁ: উত্তরবঙ্গের বিখ্যাত নওগাঁ জেলায় এ বছর প্রচুর পরিমানে আম গাছে মুকুল ধরেছে। সাধারণ ভাবে মাঘ ফাল্গুন মাসে আম গাছে মুকুল ধরে। আর চৈত্রের প্রথমে আম গাছে আমের নতুন কুঁড়িতে ভরে যায় আম গাছ। নওগাঁ সদর ও নিটকতম উপজেলায় মাঘ ফাল্গুন মাসে যে পরিমানে আম গাছে মুকুলে ভরে যায় আম গাছ। কিন্তু কুয়াশা ও নানা রোগবালাই এর কারণে অকালে ঝরে যাচ্ছে আমের মুকুল। এ নিয়ে আম চাষি ও সাধারণ মানুষরা বিপাকে পড়েছেন। আম চাষি জলিল হোসেন জানান, আম গাছে যে পরিমানে মুকুল ধরেছিল, তাতে আমের বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু আমের মুকুল ঝরে যাওয়ার কারণে তিনি হতাশা প্রকাশ করেন। এই আমের মুকুল ঝরে যাওয়ার জন্য আম চাষি ও সাধারণ মানুষেরা আমের মুকুলে বালাইনাশক কীটনাশক প্রয়োগ করছেন। কিন্তু কোনো প্রকার লাভ হচ্ছে না। এই আমের মুকুল ঝরে যাওয়ার রোধে নওগাঁ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের বিশেষ সু নজর দারি দেওয়া অতীব জরুরি।

Leave A Reply

Your email address will not be published.