Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নগরে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ


মোঃ রাজু আহমেদ, চট্টগ্রাম:
নগরে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
আর এ কারনে প্রয়োজন ছাড়া নগরে কেউকে ঢুকতে আবার বের হতে দেওয়া হচ্ছে না। তবে জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন আওয়াতামুক্ত রয়েছে।
নগরের পাঁচটি প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সিটি গেট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং শাহ আমানত সেতুর মুখে ।এই পাঁচটি পথ দিয়ে নগরে প্রবেশ ও বের হওয়া যায়।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সিএমপি গতকাল এই সিদ্ধান্ত নেয়। এ ব্যপারে চট্টগ্রাম সিটি গেইট এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মোঃ আবদুল আজিজ বলেন যাদের চলাচলে বাঁধা নেই তাদেরকে আমরা যেতে দিচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.