Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

নরসিংদী প্রতিনিধি:
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে সূর্য্য গোস্বামী (৭) নামে এক শিশু। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টায় নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর গ্রামে।
ছোট শিশুরা খেলাধুলা করতে গিয়ে হঠাৎ সামনে একটি ক্রিকেট খেলার বলের মত একটি বস্তু দেখতে পেয়ে হাতে নেয়। কিন্তু বস্তুটি ওজনে ভারি হওয়ায় সে বস্তুটি মাটিতে ফেলে দেয়ার সাথে সাথে তা বিস্ফোরিত হলে শিশুটি গুরুতর আহত হয়। পরে সূর্য্যকে আশেপাশের লোকজন সাথে সাথে স্থানীয় প্রাইম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার শরীর থেকে কয়েকটি স্প্রিন্টার বের করে। সে বর্তমানে বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরেকটি তাজা ককটেল উদ্ধার করে মাধবদী তদন্ত কেন্দ্রে (আইসি) নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.