Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নারায়ণগঞ্জে তিন অস্ত্র ব্যবসায়ী আটক

ARREST picনারায়ণগঞ্জ প্রতিনিধি:
ক্রেতা সেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে। আটক তিন অস্ত্র ব্যবসায়ী হলেন- আশরাফুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (৪৪) এবং মাসুদ রানা আশিক (২০)।
তারা সবাই রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে মাসুদ রানা আশিক শওকত বাহিনীর সদস্য ও বাকিরা আসলাম বাহিনীর সদস্য বলে র‌্যাব জানায়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ক্রেতা সেজে গত শনিবার গভীর রাতে রূপগঞ্জের হাউলিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, চাপাতি, ৮টি বড় রামদা ও তিনটি মোবাইল ফোন জব্ধ করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.