Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় যুবককে শ্বাসরোধ করে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের আবদুর রশিদের ছেলে সোহেল মিয়াকে (২৫) বৃহস্পতিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত কাল সকালে পুলিশ গ্রামের ঝোপ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের সোহেল মিয়া বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরে নি। গত কাল সকালে এলাকাবাসী গ্রামের একটি ঝোপের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদুল আলম বলেন, শ্বাসরোধ করে সোহেল মিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.