Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

পঞ্চগড় প্রতিনিধি: জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সকালে বোদা-বড়শশী সড়কের তেঁতুল তলায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়ায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বামী মনোয়ার হোসেন মানিকের মোটরসাইকেলে করে রিনা আক্তার স্কুল থেকে বেতনের টাকা উত্তোলনের জন্য বোদায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে শাড়ির আঁচল জড়িয়ে পড়ে যান তিনি।
তাৎক্ষণিক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.