Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পরীমণির তিন সহযোগী আটক

বিডিপি ডেস্ক:
পরীমণির সহযোগী রাজের বাসা থেকে বিপুল পরিমাণ সিসা, সোডা, মাদক ও সিসা সেবনের সরঞ্জামাদিসহ রাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

একই সময় রাজের আরো দুই সহযোগীকে আটক করা হয়েছে। দুইজনের মধ্যে সবুজ নামে একজনের নাম জানা গেছে। বুধবার (৪ আগস্ট) রাত ১০টা ২৮ মিনিটে একটি সাদা রঙের কালো গ্লাস যুক্ত হায়েচ মাইক্রোবাসে করে রাজকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। প্রায় চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‍্যাব পরীমনিকে আটক করেছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়ি চালক ও দারোয়ানকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরীমনির বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে তার বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়িতে মিনিবারের সন্ধান পাওয়া যায়। এসব মাদক তিনি অবৈধভাবে বাড়িতে রেখেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.