Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তান দিবসের কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্র নস্যাৎ

53531437c515eআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের ২৩ মার্চের সামরিক কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে ইসলামাবাদ পুলিশ। পুলিশ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোববার (১ মার্চ) ঘৌরি শহর থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ। আটককৃতরা ২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সামরিক কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে। পাশাপাশি গত ১৯ ফেব্র“য়ারি কাসার-ই-সাকিনা ইমামবারায় হামলার সাথে সংশ্লিষ্ট থাকার কথাও স্বীকার করে আটক দুই সন্ত্রাসী। সাত বছর পর ২৩ মার্চ পাকিস্তান দিবসে আবারো সামরিক কুচকাওয়াজ আয়োজনের ঘোষণা দেয় পাক কর্তৃপক্ষ। এর আগে সর্বশেষ ২০০৮ সালে  পারভেজ মোশাররফের আমলে অনুষ্ঠিত হয়েছিলো এই কুচকাওয়াজ।

Leave A Reply

Your email address will not be published.