Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাবনায় কবি মজিদ মাহমুদের ৫০ তম জন্মবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি:
সমকালীন বাংলাভাষার শক্তিমান কবি ও গবেষক মজিদ মাহমুদের ৫০ তম জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে পাবনায়।
এ উপলক্ষে বৃহ¯পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলা পরিষদের রশিদ হলে এক সংবর্ধনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে পাবনা সাংস্কৃতিক পরিষদ। অনুষ্ঠানে নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি নুরুল হুদা, জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, বিটিভির সাবেক সংবাদ পরিচালক কবি নাসির আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেঞ্জামিন রিয়াজি, শামছুল হুদা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, ইউনিভার্সাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাবনা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামান আখতার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সুধীজনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কবি মজিদ মাহমুদ। উল্লেখ্য, মজিদ মাহমুদ ১৯৬৬ সালের ১৬ এপ্রিল পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। সানোয়ার বেগম ও মোহাম্মদ কেরামত আলী বিশ্বাসের দশম সন্তান তিনি। তার শিক্ষা-জীবন শুরু হয় স্থানীয় স্কুল-কলেজে। পরবর্তীকালে তিনি পাবনা গোপালচন্দ্র ইনসটিটিউট (জিসিআই), পাবনা রাধানগর মজুমদার একাডেমি (আরএমএ), পাবনা শহীদ বুলবুল কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, শহীদ নূরুল ইসলাম কলেজে অধ্যয়ন করেন। ১৯৮৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পাঠ অসমাপ্ত রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগ্রহণের জন্য রাজধানীতে আসেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে প্রথম শ্রেণিতে এম.এ. ডিগ্রি লাভ করেন। মজিদ মাহমুদ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ফিলোসোফিতে এমএ করছেন। এবং বেসরকারি এনজিও ওসাকার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.