Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগ হচ্ছে-সংসদে প্রধানমন্ত্রী

Captureপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বৃহত্তর ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লাকে বিভাগ করা হবে।  বুধবার জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্যা হচ্ছে ফেনী নিয়ে। ফেনীতে জঙ্গি নেত্রীর উত্থানের কারণে চট্টগ্রাম বা কুমিল্লার কেউই জেলাটিকে নিতে চায় না। ফেনীকে আমরা কোন দিকে দেব? ফেনীবাসীর তো কোনো দোষ নেই।’প্রধানমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহ নিয়ে একটি বিভাগ হবে। বৃহত্তর ফরিদপুর নিয়ে একটি বিভাগ হবে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটি বিভাগ হবে। আর ফেনীর বিষয়ে আলোচনায় যেতে হবে। ফেনীকে আমরা কোন দিকে দেব? ভৌগোলিক অবস্থা বিবেচনায় কুমিল্লায় থাকাই ভালো হবে। প্রশ্নোত্তরের আগে বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.