Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় ধারালো অস্ত্রসহ ১৩টি ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় নাশকতার কাজে ব্যবহৃত ১৩টি ককটেল ও ১৮টি রামদাসহ এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া শেরপুর উপজেলা থেকে উপজেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে ভাঙচুর ও নাশকতার অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের নিশিন্দারা এলাকা থেকে নাশকতা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়ন নামে এক যুবদল কর্মীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। তার বিরুদ্ধে অগ্নিসংযোগসহ ১২টি নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। পরে তার দেয়া তথ্যানুযায়ী এক ছাত্রদল নেতার পরিত্যক্ত বাড়ি থেকে ১৩টি ককটেল ও ১৮টি রামদা উদ্ধার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার সাথে জড়িত কয়েক জামায়াত বিএনপি ও ছাত্রদল নেতার নাম জানা গেছে। গ্রেফতারকৃত যুবদল নেতা ভাংচুর ও নাশকতার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও পুলিশ সুপার জানান।

Leave A Reply

Your email address will not be published.