Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় ২০ দলীয় জোটের ঢিলাঢালা হরতাল, গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি, বগুড়া:
২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন বগুড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, রাস্তায় পেট্রোল ফেলে, আগুন জ্বালিয়ে মিছিল করেছে জামায়া- শিবির।
রবিবার সকালে শহরের শেরপুর রোডে ভাইপাগলা মাজার এলাকায় শিবির কর্মীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করলে তারা পালিয়ে যায়। এদিকে শহরের নামাজগড় এলাকায় জামায়াত হরতালের পক্ষে মিছিল করেছে। হরতালের কারণে বগুড়া থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও শহরে ছোট ছোট যানবাহন চলাচল করছে। এছাড়া সড়ক মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় পুলিশ ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় দুপচাঁচিয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি সোবহানসহ ৯ জনকে গ্রেফতার করেছে।
শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি, র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.