Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বরিশালে সাড়ে ৫ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ

বরিশাল প্রতিনিধি:
বরিশালে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।
গত রবিবার গভীর রাতে আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এম সেলিম জাহাঙ্গীর, কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক ও মৎস্য বিভাগের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
কোস্টগার্ড সূত্র জানায়, জব্দ করা জালের মধ্যে এক লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল, তিন লাখ ৭০ হাজার মিটার চর ঘেরা জাল, পাই জাল ও ২টি বেহেন্দি জাল রয়েছে। এসব জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বরিশাল নগরের রসুলপুর কোস্টগার্ড ক্যাম্পের সামনে এসব জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুস সাত্তার। তিনি আরো জানান, জব্দ করা জালের দাম এক কোটি ৯৪ লাখ টাকা।

Leave A Reply

Your email address will not be published.