Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন হল-এ প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট নিয়োগ

বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তিনটি আবাসিক হলে প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ স্ব-স্ব পদে যোগদান করেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ), একই হলের সহকারী প্রভোস্ট পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাজেদুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ, লোক প্রশাসন বিভাগের প্রভাষক রিতু কুণ্ডু একই বিভাগের প্রভাষক সাব্বীর আহম্মেদ চৌধুরী ও উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্ডলা চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশ চন্দ্র রায় একই হলের সহকারী প্রভোস্ট পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের প্রভাষক মো. আকতারুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. বেলাল উদ্দিন এবং শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জুবায়ের ইবনে তাহের ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এ.টি.এম জিন্নাতুল বাসার-কে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.