Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে চোরাচালানীদের হামলায় আহত ৬

বেনাপোল সীমান্ত প্রতিনিধি:
যশোরের বেনাপোলে একদল চোরাচালানীদের হামলায় ছয় গ্রামবাসী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভারত সীমান্তবর্তী সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুমন (৩১) নামে এক চোরাচালানীকে আটক করেছে। সুমন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মোসলেমের ছেলে।
আহতরা হলেন-বেনাপোলের সাদিপুর গ্রামের সরজত আলীর ছেলে জসিম উদ্দিন (২৮), আব্দুল করিম এর ছেলে লাবলু (৩৪) ও মিয়ারাজ (২২) এবং মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবু (২৩)। এ সময় আরো দুই পথচারী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে বেনাপোল ভবারবেড় একদল চোরাকারবারী সদস্যরা ভারত থেকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় সাদিপুর গ্রামের দুইজন যুবক বাগানের আমচোর সন্দেহে তাদের উপর টর্চের আলো ধরে। এতে ওই চোরাচালানীরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই চোরাচালানীরা সংঘবদ্ধ হয়ে সাদিপুর মোড়ে এসে গ্রামবাসীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় চার গ্রামবাসী ও দুই পথচারী আহত হয়।
স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.