Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি-ছানু, সম্পাদক-বিপ্লব

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ প্রেসক্লাবের ২০১৫-১৭ দ্বি-বার্ষিক নির্বাচনে গোলাম ছানোয়ার ছানু (চ্যানেল আই ও জনকণ্ঠ) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব (এসএ টিভি ও সমকাল) নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু (যায়যায় দিন ও নতুন বার্তা) আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম (নয়া দিগন্ত)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহকারী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন (আমাদের সময়), কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক (দিগন্ত টিভি ও সংগ্রাম), ক্রীড়া সম্পাদক আবুল বাশার আব্বাসী (আমাদের অর্থনীতি), প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি ও ইউএনবি) ও দপ্তর সম্পাদক এএসএম সাইফুল্লাহ (আলোকিত বাংলাদেশ ও বিডিরিপোর্ট.২৪) নির্বাচিত হন। প্রেসক্লাবের ৪৭ জন সদস্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave A Reply

Your email address will not be published.