Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদক হলো সকল অপরাধের সুতিকাগার -জেলা প্রশাসক মোরশেদ জামান

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর নন্দীত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেছেন, “মাদক হলো সকল অপরাধের সুতিকাগার। আর মাদক একটি দেশ ধ্বংস করে দিতে পারে।”
শুক্রবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন ।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপ-সচিব) সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আমেনা বেগম, সদর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহম্মেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নরসিংদীর সার্কেল ইন্সপেক্টর মো. আবু রেজা মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তৌকির আকন্দ, তানজিয়া আক্তার, রফিকুল ইসলাম, বীথি আক্তার প্রমুখ।
পূর্বাহ্নে জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রেস ক্লাব পর্যন্ত মাদকবিরোধী মানব বন্ধন উদ্বোধন করেন পুলিশ সুপার আমেনা বেগম। আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিরতন করেন।

Leave A Reply

Your email address will not be published.