Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মায়ানমারে ভূমি ধসে নিখোঁজ ৭০

আন্তর্জাতিক ডেস্ক:

মায়ানমারের উত্তর কাচিন রাজ্যের ফাকান্টের খনি এলাকায় ভূমি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) এ ভূমি ধসের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৭০ জনের নিখোঁজের বিষয়টি দেশটির সংবাদ মাধ্যমে জানাজানি হয়। জানা যায়, বুধবার ফাকান্টের লক্ষ্মিন গ্রামের কাছে মায়ামনি কোম্পানি লিমিটেডের খনির গর্তের ১৫ দশমিক ২৫ মিটার উঁচু পাড় ধসে পড়ে। এসময় খনি এলাকার ৩০টি খনন মেশিনসহ ওই ৭০ জন মাটি চাপা পড়েছেন বলেও সিনহুয়া নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে। ভিকটিমরা বেশিরভাগ খনি শ্রমিক ও ব্যবসায়ী। তারা ওই এলাকায় অস্থায়ী কুঁড়ে ঘরে বসবাস করতেন। সূত্রটি আরো জানায়, শতাধিক কোম্পানি এই এলাকায় খনি ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মার্চ মাসের শেষ দিকে একই শহরে ভূমি ধসে নয়জনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.