Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মির্জাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

nihoto-nnbdটাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ট্রাকের চাপায় ফয়সাল ওয়াহিদ রুসো (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুসো সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোতাহার হোসেনের নাতি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের বাসা সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রুসো ঢাকা থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। রাতে গোড়াই এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.