Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি সারিকা

বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন মডেল ও অভিনেত্রী সারিকা। গত ৪ মে দুপুর ১২টা ৭ মিনিটের দিকে রাজধানীর অ্যপোলো হাসপাতালে ভূমিষ্ঠ হয় তার কন্যা সন্তান। আগামীকাল বৃহস্পতিবার কন্যা নিয়ে বাসায় ফিরবেন তিনি। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। এর আগে থেকেই মডেলিং এবং অভিনয়ে অনুপস্থিত তিনি। বিয়ের পরে সংসারেই মনোযোগ দেন মিডিয়ার জনপ্রিয় এই মুখ। সারিকা এবং তার সদ্যজাত সন্তানকে নিয়ে সারিকার মা রোজি রহমান  বলেন, ‘মা এবং মেয়ে দুজনেই ভালো আছে। ডাক্তার জানিয়েছেন, আগামীকাল বাসায় নিয়ে যেতে পারবো মা ও মেয়েকে। প্রথম সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে শ্বশুরবাড়িতেই যাবে সারিকা। সবাই ওদের জন্য দোয়া করবেন।’ নাম রাখা নিয়ে তিনি বলেন, ‘দুই পরিবারের মধ্যে এ প্রজন্মের প্রথম সন্তান। তাই সবাই যার যার পছন্দের নাম রাখছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। ওরা বাড়িতে ফিরবে তাই আনুষ্ঠানিকতায় ব্যস্ত আছে সবাই।’

Leave A Reply

Your email address will not be published.