Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫

Rangamati

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, এমএন লারমা) পাঁচ সদস্য নিহত হয়েছেন। সাতটি অস্ত্র, ৫০০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ পোশাকসহ তিনজনকে আটক করা হয়েছে।  শনিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে, ইউপিডিএফ ও জেএসএস বলছে, নিহতরা তাদের সদস্য নয়। তবে, নিহতরা জেএসএস-এর সংস্কারপন্থীদের অনুসারী বলে দাবি করছে জেএসএস।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, ভোরে দুর্গম কেরাংতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস-এর একটি যৌথ আস্তানার সন্ধান পায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা। সেখানে অভিযান চালাতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়তে থাকে। এসময় পাল্টাগুলি চালায় সেনাবাহিনী। প্রায় আধঘণ্টা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনার পর সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে ইউপিডিএফ ও জেএসএস-এর ৫ সদস্যদের লাশ উদ্ধার করে। এছাড়া, একটি এসএমজি, ২টি চাইনিজ রাইফেল, ৩টি এক নলা বন্দুক, ৪টি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলিসহ আরও ৩ জনকে আটক করা হয়।

এ বন্দুকযুদ্ধে লিয়াকত নামে সেনাবাহিনীর এক কর্পোরাল আহত হয়েছেন বলে জানানো হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.