Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাশিয়া ও কাতারের বিশ্বকাপ বাতিল হতে পারে

স্পোর্টস ডেস্ক:
অর্থের বিনিময়ে রাশিয়ায় ও কাতারে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে ঐ দেশ দুটির বিশ্বকাপ আয়োজন বাতিল হবে বলে জানিয়েছেন ফিফার একজন কর্মকর্তা। সুইস সাপ্তাহিককে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা অডিট বিভাগের প্রধান ডোমিনিকো সিলসা বলেন, ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার কোন তথ্য প্রমাণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি আরোও বলেন, ‘এই বিষয়ে তথ্য প্রমাণ পেলে রাশিয়া এবং কাতারকে বিশ্বকাপ আয়োজন থেকে সরিয়ে দেওয়া হবে। তবে  তার আগে ভোটারদের টাকা দেওয়ার প্রমাণ দিতে হবে।’ পরবর্তী দুই বিশ্বকাপের আয়োজনের জন্য এই দুই দেশকে নির্বাচিত করেছিল ফিফা। সেই থেকে ফিফার অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। ফিফার এমন তদন্তের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে দেশ দুটি। কারণ রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ এবং কাতার মধ্যে প্রাচ্যর একটি ছোট দেশ হলেও বিশ্বের জনপ্রিয় এই খেলার আয়োজনের জন্য আবার নতুন করেও ভাবতে হতে পারে। বিশ্বকাপে আয়োজক বাছাইয়ের যে নিলাম ডাকা হয়েছিল, সেখানে অর্থের বিনিময়ে ভোট কিনে রাশিয়া ও কাতার দায়িত্ব পায় বলে অভিযোগ ওঠে। এরপরই অভিযোগ তদন্তে নামে মার্কিন গোয়েন্দারা। ২০১৮ বিশ্বকাপের জন্য রাশিয়া এবং ২০২২ বিশ্বকাপের জন্য কাতারকে আয়োজকের দায়িত্ব দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.