Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাশিয়ায় সেনা ভবন ধসে নিহত ২৩

আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ায় সেনা ব্যারাক ধসে ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৯জন। রোববার গভীর রাতে সাইবেরিয়ার ওমস্কের একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের চতুর্থ তলা ভবনটি ধসে ড়ে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা আইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন, রোববার গভীর রাতে চারতলা ভবনের একটি অংশ ধ্বসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত অভিযান চালালে ২৩জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া আহত হয়েছে ১৯ জন। গুরুতর আহত ১০জনকে উন্নত চিকিৎসার জন্য মস্কো পাঠানো হয়েছে। কী কারণে এ ভবনটি ধসে পড়েছে তার কোন সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি প্রতিরক্ষা মন্ত্রনালয়।

সেনাদের বসবাসের জন্য দক্ষিণ-মধ্য রাশিয়ারে এসভেতলি গ্রামে ভবনটি ২০১৩ সালে পুন:নির্মান করা হয়েছিল। তবে এটি ভবস ধসের কারণ নয় বলে দাবি করেছেন আইগর কোনাশেঙ্কভ।

Leave A Reply

Your email address will not be published.