Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রায়গঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ব্রিজের পূর্বপাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার পাঙ্গাসী ব্রিজের পূর্বপাড়ে বোরখা পরা অবস্থায় ওই যুবতীর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.