Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঘিওরে বীজ সংরক্ষণপাত্র বিতরণ

ঘিওর প্রতিনিধি, মানিকগঞ্জ:
চাষী পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণপাত্র বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলীমুজ্জামান মিয়া।
এছাড়াও ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন, সদর ইউপি চেয়ারম্যান মো. হামিদুর রহমান আলাই, স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক বিএসসি, আব্দুল আলীম মিন্টু, ইকরামুল ইসলাম খবির ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফউজ্জামানসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও স্থানীয় জনগণ এসময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.