Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লাক্স তারকা মৌসুমি হামিদের প্রেম কাহিনী টু’

moushumi-hamid
বিনোদন ডেস্ক:
লাক্স তারকা মৌসুমি হামিদ অভিনয়ের জন্য চুক্তি বদ্ধ হলেন সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’ ছবিতে। আর এই ছবিতে একটি বিশেষ চরিত্রে তিনি অভিনয় করবেন বলে নির্মাতা সুত্রে জানা গেছে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সাফল্যর পর একই পরিচালক নির্মাণ করতে যাচ্ছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটি। মৌসুমি বর্তমানে অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ ও প্রশান্ত অধিকারীর সরকারি অনুদানের ‘হার্টসনের বন্দুক’ এই দুটি সিনেমায় কাজ করছেন। এছাড়াও আসছে কোরবানির ঈদকে কেন্দ্র করে তাকে টিভি নাটকেও দেখা যাবে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিটি প্রযোজনা করছেন ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল। আর ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। ছবিতে আরো অভিনয় করছেন শাকিব খান, জয়া আহসান, ইমন প্রমুখ।


Leave A Reply

Your email address will not be published.