Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লাশ হয়ে ফিরল বুয়েট ছাত্র নকিব

nakib sadullapurসাদুল্লাপুর(গাইবান্ধা)প্রতিনিধি: সিলেটের বিছনাকান্দিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী ছাত্র আবু সাঈদ নকিব (২৪)। নিহত নকিব সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের প্রভাষক নুরুল ইসলাম সাজুর একমাত্র ছেলে। নকিব বুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহত নকিবের পারিবারিক সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বেড়তে যান নকিব। বৃহস্পতিবার দুপুরে পিয়াইন নদীতে গোসল করতে নামেন নকিব ও তার বন্ধুরা। এসময় পাহাড়ি ঢলের স্রোতে নকিব ও তার বন্ধু মসিউর রহমান সিয়াম নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ নদীতে খোঁজাখুঁজির পর ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন।
এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নকিবের লাশ তার নানার বাসা গাইবান্ধা শহরের থানাপাড়ায় পৌঁছে। বিকেল ৫টায় গাইবান্ধা সরকারি কলেজ মাঠে নকিবের প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুরে পৌছে।
নকিবের বাবা রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও মা নাছিমা আকতার বানু রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পড়েছেন দুজনেই।

Leave A Reply

Your email address will not be published.