Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুরমার জঞ্জাল পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবীরা

সিলেট প্রতিনিধি:
আন্তর্জাতিক নদী দিবসে সুরমা নদীকে জঞ্জালমুক্ত করার প্রত্যয় নিয়ে আবর্জনা পরিষ্কারে নেমেছে সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাদের সহায়তা দিচ্ছে সিলেট সিটি করপোরেশন।
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে সংগঠনগুলো। পাশাপাশি নদীকে পরিচ্ছন্ন রাখতে বিকেলে সুরমার তীরে ‘নদীর জন্য গান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত কাল সকাল থেকে নদীর আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড় শতাধিক কর্মী কাজ করছেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও রয়েছেন তাদের সঙ্গে।
নদী পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিটি কাউন্সিলর দিবা রানী দে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মুজাহিদ হোসেন মুনিম, জালালাবাদ সূর্যমুখী যুবসংঘের মামুন হোসেন, ভূমি সন্তান বাংলাদেশের দ্বোহা চৌধুরী, রোটারেক্ট জেলার সচিব কয়েস আহমদ সুমন প্রমুখ।
অভিযানে দেড়শাধিক ভলেন্টিয়ার কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সুরমা নদীতে পলিথিনসহ বিভিন্ন আবর্জনা ফেলে দূষণ করা হচ্ছে।
তিনি বলেন, এখনই এসব জঞ্জাল পরিষ্কারে উদ্যোগ না নিলে বুড়িগঙ্গার মতো নষ্ট হয়ে যাবে। তাই নগরবাসীকে সচেতন করতে পাপের প্রায়শ্চিত্ত হিসেবে নদী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি।

Leave A Reply

Your email address will not be published.