Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেরা দ্রগবা

স্পোর্টস ডেস্ক:s-8a
ফুটবল রাইটারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেলসির ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দিদিয়ের দ্রগবা। আইভরিকোষ্টের ৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার এখন দ্বিতীয় মেয়াদে চেলসির হয়ে খেলছেন। চেলসি আর দ্রগবা যেন একে অপরের পরিপূরক। দ্রগবার হাত ধরেই চেলসি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিজেদের ঘরে তোলে। তার হাত ধরেই চেলসির সোনালি যুগের সূচনা ঘটে। ব্ল“জদের নিয়ে যান অনন্য এক উচ্চতায়। চেলসির কোচ হোসে মরিনহো জানিয়েছেন, দ্রগবা এখনো ফুরিয়ে যায়নি। চেলসিকে এখনো তার অনেক কিছু দেওয়ার বাকি আছে। সে এ ক্লাবের হয়ে আরো কয়েকটি মৌসুম খেলতে চায়। তরুণ ফুটবলারদের জন্য দ্রগবা অনুকরণীয়। এ পর্তুগিজ কোচ বলেন, ‘আমি এ ক্লাবকে ভালোবাসি। এখানেই দীর্ঘদিন থাকতে চাই। আমি প্রথম ২০০৪ সালে এখানে যোগ দিয়েছিলাম। দ্রগবাকে আমিই এখানে এনেছি। তখন তাকে কেউ চিনতোই না। কিন্তু, এখন সে বড় তারকা।’ উল্লেখ্য, ২০০৪ সালে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেই থেকে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন দ্রগবা। এরপর ব্ল“জদের হয়ে আট বছর পার করেন। ঐ সময়টাতেই ফুটবল বিশ্বে নিজের তারকাখ্যাতি তুলে ধরেন।

Leave A Reply

Your email address will not be published.