Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৌদি বাদশাহর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

pmবিশ্ব শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
রবিবার স্থানীয় সময় দুপুরে জেদ্দায় সৌদি বাদশাহর বাসভবন আল সালাম প্যালেসে দুই দেশের নেতার মধ্যে দ্বি-পক্ষীয় বৈঠকে এ অঙ্গীকার আসে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সামনে আসেন পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
পররাষ্ট্র সচিব বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এবং সৌদি বাদশাহ বিশ্ব শান্তি, উন্নয়ন এবং ইসলামিক উম্মাহর জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। একইসাথে বিশ্বে এখন যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা- এই ক্ষেত্রে কাজ করার জন্যও প্রধানমন্ত্রী ও বাদশাহ অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বাংলাদেশকে সৌদি আরব গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে শহীদুল হক বলেন, শুরুতেই কিং সালমান বলেছেন, সৌদি আরব বাংলাদেশকে শীর্ষ সারির একটি মুসলিম দেশ হিসেবে মনে করে এবং তিনি বলেছেন যে, মুসলিম বিশ্বে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। একইসাথে উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের যে অপার সম্ভাবনা আছে তা বাদশাহ বারবার উল্লেখ করেছেন।
শেখ হাসিনা সৌদি বাদশাহকে বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সৌদির সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে সৌদি আরব ইসলামিক অ্যালায়েন্সের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ‘সোচ্চার’ হয়েছেন সে বিষয়টিও শেখ হাসিনা তুলে ধরেন।

Leave A Reply

Your email address will not be published.