Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অবরোধের ৬৮তম দিনে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
অবরোধের ৬৮তম দিনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান আন্দোলনের সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
পৌর যুবদলের সাধারণ সস্পাদক লোকমান হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মীর ফজলে এলাহী শিমুল, মোস্তাক আহমেদ, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, মশিয়ার রহমান লালন, ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, রাজু আহমেদ ও রিংকুসহ প্রমুখ। সমাবেশে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীকে আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.