পার্বতীপুরে নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবিতে মানববন্ধন
পার্বতীপুর প্রতিনিধি, দিনাজপুর:
পার্বতীপুরে নিরাপদে ক্লাস ও পরীক্ষার দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পার্বতীপুর আদর্শ কলেজ।
গত কাল দুপুরে আদর্শ কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কলেজ পর্ষদের সদস্যবৃন্দ ও কর্মচারী পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার বক্তব্যে বলেন, আমরা শঙ্কামুক্ত জীবন চাই। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিরাপদে দিতে সহায়তা ও শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।